২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ারে মুনাফা বেড়েছে

মোবাইল অপারেটর গ্রামীণফোনের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 02:11 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪ দশমিক ১৫ টাকা হয়েছে।

গত বছর একই প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয় ৩ দশমিক ৯৬ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার গ্রামীণফোনের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ টাকা।

আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫ দশমিক ৭৪ টাকা।

গত ৩১ মার্চ গ্রামীণফোনের শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২৬ দশমিক ৮৩ টাকা। যেখানে গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২৭ দশমিক ১৯ টাকা।