আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ডের জন্য ১০ দশমিক ৩৪ শতাংশ মুনাফা ঘোষণা করা হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ মুনাফা ঘোষণা করা হয়েছে।
বন্ডটির অবহিত মূল্য ১০০০ টাকা, সর্বশেষ এটি ৯৮৭ টাকায় লেনদেন হয়।
সে হিসেবে প্রতিটি বন্ড থেকে বিনিয়োগকারীরা ১০৩ দশমিক ৪০ টাকা মুনাফা পাবেন।
