২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের দর বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার দিনের লেনদেন শেষে প্রকৌশল খাতের এই কোম্পানির দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ২০৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন ৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি নিয়ে দর বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রগতি লাইফ ইন্সুরেন্স (৫ দশমিক ৯৬ শতাংশ), জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৭১ শতাংশ), হাওয়া ওয়েল টেক্সটাইলস বাংলাদেশ (৫ দশমিক ২৮ শতাংশ), আইডিএলসি ফাইন্যান্স (৫ দশমিক ০১ শতাংশ), ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৮৬ শতাংশ), এটলাস বাংলাদেশ (৩ দশমিক ৩৯ শতাংশ), বাংলাদেশ শিপিং করপোরেশন (৩ দশমিক ২৩ শতাংশ) এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ০৩ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।