২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ কোম্পানি, ৫ ফান্ডের বোর্ড সভার দিন ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৯টি কোম্পানির পরিচালনা পর্ষদের এবং পাঁচটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডের সভার দিন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

কোম্পানি ও ফান্ডগুলোর সভায় নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদনসহ বিভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠেয় উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হবে।

পাঁচটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট সভা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান দ্বিতীয় প্রান্তিকের এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

২৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় এইচ আর টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের সভা হবে ২৪ এপ্রিল বিকাল ৫টায়; প্রকাশ করা হবে প্রথম প্রান্তিকের প্রতিবেদন।

২৫ এপ্রিল বিকালে তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিকাল ৩টায় বাংলাদেশ ল্যাম্পসের সভায় প্রথম প্রান্তিকের প্রতিবেদন, পৌনে ৩টায় মতিন স্পিনিং মিলসের সভায় তৃতীয় প্রন্তিকের এবং বিকাল ২টা ৩৫ মিনিটে আইসিবি ইসলামি ব্যাংকের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পর দিন পাঁচ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এবি ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সভায় এবং বিকাল সাড়ে ৪টায় সাফকো স্পিনিং মিলসের সভায় নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

একই দিন বিকাল ৪টায় বারাকা পাওয়ার ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের সভায় প্রকাশ করা হবে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন।

২৭ এপ্রিল চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।এর মধ্যে বিকাল ৩টায় এসিআই ফর্মুলেশনস, সাড়ে ৩টায় ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি, ৪টায় এসিআই লিমিটেড এবং বিকাল ৫টায় আইএফআইসি ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে।

পর দিন ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, যার মধ্যে তিনটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে। এগুলোর মধ্যে বিকাল সাড়ে ৩টায় বাটা সু কোম্পানি (বাংলাদেশ) ও ইসলামি ইন্সুরেন্স বাংলাদেশের এবং বিকাল সাড়ে ৭টায় এমজেএল বাংলাদেশের সভা অনুষ্ঠিত হবে।

একই দিন বিকাল সাড়ে ৩টার সভায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রন্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।