২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের এজিএমে লভ্যাংশ অনুমোদন

মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা ২০১৫ সালের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৯তম বার্ষিক সাধারণ সভা- এজিএমে এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ দুই দফায় ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ (৬০ ও ৮০ শতাংশ) ঘোষণা করেছিল।

এজিএম বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব শেঠি ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন বোর্ডের সদস্য এম শাহজাহানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি হোসেন সাদাত।

সভায় সিইও কোম্পানির পরিচালনাগত ও আর্থিক সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন।

পূর্ববর্তী বছরগুলোর মতো এবছরও দ্রুততার সঙ্গে অনলাইনে শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এজিএম এর অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে ছিল ডিরেক্টরস রিপোর্ট ও ২০১৫ এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ, ডিরেক্টর নির্বাচন/পুনঃনির্বাচন এবং অডিটর নিয়োগ।

গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি ছিল সপ্তম এজিএম।