২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার প্রায় ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে নামে।

হাতবদল হয়েছে ৩৩৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৬ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০৮ পয়েন্টে নামে।

হাতবদল হয়েছে ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ২১ দশমিক ৯৫ শতাংশ কম।

সিএসইতে লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।