২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার দিন শেষে এই কোম্পানির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসইকে আগের দিন প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

৯ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি নিয়ে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড দর বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

এরপর রয়েছে যথাক্রমে লিব্রা ইনফিউশন (৮ দশমিক ৩২ শতাংশ), ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ (৭ দশমিক ৫৬ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৭ দশমিক ৪৮ শতাংশ), সোনার বাংলা ইন্সুরেন্স (৬ দশমিক ৭২ শতাংশ), ন্যাশনাল টি কোম্পানি (৫ দশমিক ২৭ শতাংশ), মুন্নু জুন স্টাফলার (৪ দশমিক ৫৬ শতাংশ), বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (৪ দশমিক ৩০ শতাংশ) এবং ডাচ-বাংলা ব্যাংক (৪ দশমিক ১১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।