২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টল্যান্ড ইন্সুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্সুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।

গত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টল্যান্ড ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০২ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭২ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ঠিক করা হয়েছে ৫ জুন, যার রেকর্ড ডেট ৮ মে ।