ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ডের দর বেড়েছে সবচেয়ে বেশি।
রোববার দিন শেষে এই ফান্ডের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৪ টাকা টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ডের সমাপনী দর ছিল ৪ টাকা ৩০ পয়সা।
এরপর রয়েছে যথাক্রমে এম্বি ফার্মাসিউটিক্যালস (৮ দশমিক ৭৩ শতাংশ), মুন্নু জুন স্টাফলার (৮ দশমিক ৭০ শতাংশ), বঙ্গজ (৮ দশমিক ৬৩ শতাংশ), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ৩১ শতাংশ), ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ০৯ শতাংশ), ডড়িন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম (৫ দশমিক ৯৩ শতাংশ), যমুনা ব্যাংক (৫ দশমিক ৬৯ শতাংশ) এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৫ দশমিক ৪৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
