২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ গার্মেন্টসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে কোম্পানিটির কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

চার কার্যদিবসে এই শেয়ারের দর ১৮ শতাংশ বাড়ার পর কারণ জানতে চেয়ে সোমবার কোম্পানির কাছে নোটিস পাঠায় ডিএসই

জবাবে বস্ত্র খাতের কোম্পানিটি বলেছে, এই শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্যের ভূমিকা নেই।

শেয়ারটির দর চার দিনে ১৯৫ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২৩০ টাকা ৬০ পয়সায় উঠলে এটাকে অস্বাভাবিক বিবেচনা করে ডিএসই কর্তৃপক্ষ।