দরপতনের শীর্ষে গ্লোবাল ইন্সুরেন্স
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানির।
মঙ্গলবার লেনদেন শেষে বিমা খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১১ দশমিক শূন্য ২ শতাংশ কমেছে।
এদিন দর কমার তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল ৯ দশমিক ৬২ শতাংশ দরপতন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এরপর রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক (৭ দশমিক ৭৪ শতাংশ), ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম (৬ দশমিক ৪৬ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৫ দশমিক ৫৬ শতাংশ), অগ্রনী ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৮৩ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৪ দশমিক ৭১ শতাংশ), ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৩৫ শতাংশ), কে অ্যান্ড কিউ-বাংলাদেশ (৪ দশমিক ২৮ শতাংশ) ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৩ দশমিক ৮৫ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
