দরপতনের শীর্ষে আল-আরাফা ইসলামি ব্যাংক
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আল-আরাফা ইসলামি ব্যাংকের।
সোমবার লেনদেন শেষে এই ব্যাংকের শেয়ারের দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক ১০ শতাংশ কমেছে।
এদিন দর কমার তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৯ দশমিক ৫৯ শতাংশ দরপতন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিক্স।
এরপর রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস (৮ দশমিক ৪৫ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৮ দশমিক ৩৬ শতাংশ), নিটল ইন্সুরেন্স কোম্পানি (৭ দশমিক ৭২ শতাংশ), রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (৭ দশমিক ৩০ শতাংশ), ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (৬ দশমিক ২১ শতাংশ), জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ১৩ শতাংশ), বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস (৬ দশমিক ০৪ শতাংশ) এবং সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৭৩ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
