দুই কোম্পানির বোর্ড সভার দিন ঠিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এর মধ্যে আরডি ফুডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল বিকাল ৩টায়।
ওই দিনই বিকাল ৪টায় বসবে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সভা থেকে দুই কোম্পানির গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
