২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 11:47 AM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ন্যাশনাল হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ মে সকাল ১১টায় গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ৩ মে।

গত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৪ টাকা ৭৯ পয়সা।