এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে।
এক্সিম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুলাই সকাল সাড়ে ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ মে।
গত বছর ব্যাংকের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১ টাকা ৪৮ পয়সা, শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদমূল্য ১৭ টাকা ৭৯ পয়সা।
