২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটা কেমিকেলসের এজিএম পেছালো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিকেলসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পেছানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

১৬ এপ্রিলের পরিবর্তে ১৪ মে সকাল ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে এজিএম অনুষ্ঠিত হবে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটে এই তথ্য জানানো হয়।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এদিকে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এজিএম ১৮ এপ্রিল বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।