শেয়ার বিক্রির ঘোষণা এনসিসি ব্যাংকের উদ্যোক্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান ৪ লাখ ২৮ হাজার ৯৯৮টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় ।
এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির মোট ৫৪ লাখ ২৮ হাজার ৯৯৮টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে ওই শেয়ারগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে পারবেন তিনি।
