২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে উত্তরা ব্যাংক

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে  বেশি দর কমেছে উত্তরা ব্যাংকের।

নিজস্ব প্রতিবেদক

bdnews24.com

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

রোববার লেনদেন শেষে এই ব্যাংকের শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার উত্তরা ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ২১ টাকা, যা রোববার দিন শেষে ১৯ টাকা ১০ পয়সায় নেমেছে।

এদিন দর কমার তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭ দশমিক ৯০ শতাংশ দরপতন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডোরীন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম।

এরপর রয়েছে যথাক্রমে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং লিমিটেড (৭ দশমিক ৮৮ শতাংশ), কেয়া কসমেটিক্স (৭ দশমিক ৬০ শতাংশ), রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (৬ দশমিক ৮০ শতাংশ), ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড (৬ দশমিক ৩৭ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৫ দশমিক ৭০ শতাংশ), আর এন স্পিনিং মিলস (৫ দশমিক ৫১ শতাংশ), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স (৫ দশমিক ৫০ শতাংশ) ও শাশা ডেনিস্ম (৫ দশমিক ১২ শতাংশ)।

দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।