ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে দেশ গামের্ন্টস
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দরবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশ গামের্ন্টস।
রোববার লেনদেন শেষে তৈরি পোশাক শিল্প খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
বৃহস্পতিবার দেশ গামের্ন্টসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০৭ টাকা ৩০ পয়সা, যা রোববার দিন শেষে ২২৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।
এরপর রয়েছে যথাক্রমে ইস্টার্ন ক্যাবলস (৮ দশমিক ৬০ শতাংশ), মেঘনা পেট্রোলিয়াম (৮ দশমিক ১০ শতাংশ), জেমিনি সি ফুড (৭ দশমিক ৪৯ শতাংশ), প্রগতি লাইফ ইন্সুরেন্স (৭ দশমিক ০৪ শতাংশ), আমান ফিড (৬ দশমিক ৮৪ শতাংশ), পদ্মা অয়েল (৫ দশমিক ৬৫ শতাংশ), আরামিট (৫ দশমিক ২০ শতাংশ) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ (৫ দশমিক ১০ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
