২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫% লভ্যাংশ দেবে শাশা ডেনিম্স

গত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের আরও ১৫ শতাংশ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিম্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে কোম্পানিটি।

শাশা ডেনিম্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ৩ মে।

গত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) মুনাফা হয়েছে ৫ টাকা শূন্য ৭ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৪২ টাকা ৩৫ পয়সা।

২০১৫ সালে শাশা ডেনিম্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।