২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 04:07 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩১ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে হাতবদল হয়েছে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৩২ পয়েন্ট নেমেছে।

২৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৩১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।