গ্রীনডেল্টা ইন্সুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্সুরেন্স বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণ বৃহস্পতিবার শুরু করেছে।
সোমবার পর্যন্ত লভ্যাংশ বিতরণ চলবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। গ্রীনডেল্টা এইমস টাওয়ার (৬ষ্ঠ ফ্লোর), ৫১-৫২ মহাখালী সি/এ ঠিকানায় কোম্পানির রেজিস্টার্ড অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সমাপ্ত হিসাব বছরে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
