২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:07 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে উঠে।

হাতবদল হয়েছে ৪৩৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে এক দশমিক ৩৫ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭৪ পয়েন্ট হয়েছে।

হাতবদল হয়েছে ২৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩০ দশমিক ২৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।