২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি দরপতন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৪৭ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সমাপনী মূল্য ছিল ১৮.১০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৫.৩০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৭৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রহিমা ফুড করপোরেশন (৭ দশমিক ২৭ শতাংশ), জুট স্পিনার্স (৬ দশমিক ৪৬ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ৩৮ শতাংশ), সামিট পাওয়ার (৬ দশমিক ৩০ শতাংশ), স্টান্ডার্ড ইন্সুরেন্স (৫ দশমিক ৭৯ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (৪ দশমিক ২৩ শতাংশ), ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনং লিমিটেড (৩ দশমিক ৯৩ শতাংশ) এবং সামিট পুর্বাচল পাওয়ার কোম্পানি লিমিটেড (৩ দশমিক ৮২ শতাংশ)।

দর হারানোর এই তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।