২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে নেমেছে।

হাতবদল হয়েছে ৩১৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ১৯ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৮৯ পয়েন্টে নেমেছে।

লেনদেন হয়েছে ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪৯ দশমিক ৭০ শতাংশ কম।

হাতবদল হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।