২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% লভ্যাংশ দেবে রূপালী ইন্সুরেন্স

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ইন্সুরেন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 01:52 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Image
রূপালী ইন্সুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

রূপালী ইন্সুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এই ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমা খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ।

সোমবার পরিচালনা পর্ষদের বৈঠকে গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়।

গত বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা ৯২ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা শূন্য ১ পয়সা।

রূপালী ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ মে সকাল ১১টায় মালিবাগে ইম্পেরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট  ২৬ এপ্রিল।