২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নতুন এমডি নিয়োগে বিজ্ঞাপন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 01:57 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান এমডি অধ্যাপক ড. স্বপন কুমার বালার মেয়াদ শেষ হতে যাওয়ায় এ পদে নিয়োগের জন্য নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে জীবনবৃত্তান্তসহ ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়েছে।

Image
নতুন এমডি নিয়োগে ডিএসইর বিজ্ঞাপন

নতুন এমডি নিয়োগে ডিএসইর বিজ্ঞাপন

স্বপন কুমার বালা ২০১৩ সালের ১৫ এপ্রিল তিন বছরের জন্য ডিএসইর সিইও হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসের ১৩ তারিখ তার মেয়াদ শেষ হচ্ছে।

ডিএসইর পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী ২০১৩ সালের ৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বপন কুমার বালাকে সিইও পদে নিযুক্তির অনুমোদন দেয়।

নতুন এমডি নিয়োগে বিজ্ঞাপন প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক (গণসংযোগ) শফিকুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৩ এপ্রিল বর্তমান এমডির মেয়াদের শেষ দিন। তিনি তার বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।”