এসআইবিএলের পর্ষদ সভা ৯ এপ্রিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে আগামী ৯ এপ্রিল।
সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করা হবে। ওই বৈঠকে আলোচিত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
