দরপতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের।
সোমবার দিন শেষে তথ্য প্রযুক্তি খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৩৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে কেডিএস এক্সেসরিস (৪ দশমিক ৯৪ শতাংশ), পূবালী ব্যাংক (৪ দশমিক ৮৯ শতাংশ), জেমিনি সি ফুড (৪ দশমিক শূন্য ৩ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৪ দশমিক শূন্য ৩ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৩ দশমিক ৮৬ শতাংশ), ন্যাশনাল টি (৩ দশমিক ৮০ শতাংশ), নিটল ইন্সুরেন্স (৩ দশমিক ৭৫ শতাংশ) ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৪৯ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
