ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে তিতাস
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির।
সোমবার লেনেদেন শেষে জ্বালানি ও বিদ্যুৎ খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে।
রোববার তিতাস গ্যাসের সমাপনী মূল্য ছিল ৪৪ টাকা, যা সোমবার দিন শেষে ৪৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর বৃদ্ধির বাড়ার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে লিগ্যাসি ফুটওয়ার (৮ দশমিক ৪২ শতাংশ), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (৭ দশমিক ৫৪ শতাংশ), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস (৭ দশমিক ১৮ শতাংশ), সোশ্যাল ইসলামী ব্যাংক (৫ দশমিক ৮০ শতাংশ), মার্কেন্টাইল ব্যাংক (৫ দশমিক ৪৫ শতাংশ), সামিট এলায়েন্স পোর্ট (৫ দশমিক ৪১ শতাংশ), রূপালী লাইফ ইন্সুরেন্স (৪ দশমিক ৩০ শতাংশ) এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ২৯ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
