ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়ানোর দাবি
পুঁজিবাজারের উন্নয়নের জন্য ব্যাংকের বিনিয়োগ কমিয়ে আনার সময়সীমা চার বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রকিবুর বলেন, “শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছি।”
ওই নির্দেশনা অনুযায়ী, সাবসিডিয়ারি কোম্পানি না থাকলে কোনো ব্যাংক তার আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম স্থিতি, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না।
কোনো ব্যাংকের এর চেয়ে বেশি বিনিয়োগ হয়ে থাকলে তা ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে।
তবে এর মধ্যেই শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য এই সময়সীমা আরও দুই বছর বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
