একিন ফিডে বিনিয়োগ করবে আমান ফিড
পুঁজিবাবাজারে তালিকাভুক্ত আমান ফিড তার সহযোগী একিন ফিডে প্রায় আড়াই কোটি টাকা বিনিয়োগ করবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
২ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে ১০ টাকা অভিহিত মূল্যের একিন ফিডের ২৪ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার কেনার মাধ্যমে কোম্পানিটির ৪৯ শতাংশের মালিকানা পাবে আমান ফিড।
মাছের ভাসমান খাদ্য উৎপাদনই হচ্ছে কোম্পানিটির প্রধান ব্যবসা।
প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৯০ কোটি টাকা এবং বছরে উৎপাদনক্ষমতা প্রায় ৬০ হাজার মেট্রিক টন।
২০১৫ সালে আমান ফিড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
