২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আরামিট সিমেন্ট

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আরামিট সিমেন্টের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

রোববার লেনদেন শেষে নির্মাণ খাতের এই কোম্পানির শেয়ারের দর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের আরামিট সিমেন্টের সমাপনী মূল্য ছিল ৩২ টাকা ২০ পয়সা, যা রোববার দিন শেষে বেড়ে ৩৫.৪০ টাকায় উঠেছে।

এদিন দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি, যার দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে পপুলার লাইফ ইন্সুরেন্স (৬ দশমিক ৫৪ শতাংশ), অগ্নি সিস্টেমস (৫ দশমিক ৭০ শতাংশ), বারাকা পাওয়ার (৫ দশমিক ৪২ শতাংশ), ডেফোডিল কম্পিউটারস (৫ দশমিক ২১ শতাংশ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (৪ দশমিক ৮৯ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (৪ দশমিক ৭৪ শতাংশ), ফার কেমিকেল ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৭১ শতাংশ) এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৬৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।