২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ব্যাংকের ২৫% লভ্যাংশ অনুমোদন

শেয়ারহোল্ডারদের জন্য ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের ঘোষণা করা ২৫ শতাংশ লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 04:46 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

বৃহস্পতিবার রমনার পুলিশ কনভেনশন হলে চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যাংকটির ১৭তম এজিএম অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ওয়ান ব্যাংকের গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সাড়ে ১২ শতাংশ বোনাস ও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

২০১৫ সালে ব্যাংকের মোট সম্পদ আগের বছরের চেয়ে ২৬ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১৫ হাজার ৪১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে নিট মুনাফা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৩০ শতাংশ কমে ১৯২ কোটি ২০ লাখ টাকায় নেমেছে।

শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) চার টাকা থেকে কমে ৩ টাকা ২৬ পয়সায় নেমেছে।