২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫% বোনাস লভ্যাংশ দেবে প্রিমিয়ার লিজিং 

শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার আর্থিক খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

মূল্য সংবেদনশীল এই তথ্য শুক্রবার প্রকাশ করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

কোম্পানির সাধারণ সভা (এজিএম) ১৯ মে সকাল ১১টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ২৪ এপ্রিল।

গতবছর এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ১৩ টাকায়।

২০১৪ সালে কোম্পানির ইপিএস ছিল ৭ পয়সা; এনএভি ছিল ১১ টাকা ৫৫ পয়সা।