২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ কোম্পানি, এক ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের স্পট মার্কেটে যাচ্ছে রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

এগুলো হলো- সামিট পাওয়ার, সামিট পূর্বাচল পাওয়ার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইসিবি ইসলামি ব্যাংক ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

সামিট পাওয়ার ও সামিট পূর্বাচল পাওয়ার

রোববার ও সোমবার এই দুই কোম্পানির শেয়ার ব্লক বা অডলট পদ্ধতিতে স্পট মার্কেটে লেনদেন  হবে।

পরদিন মঙ্গলবার কোম্পানির রেকর্ড ডেট থাকায় শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

রোববার ও সোমবার এই কোম্পানির শেয়ার ব্লক বা অডলট পদ্ধতিতে স্পট মার্কেটে লেনদেন  হবে।

পরদিন মঙ্গলবার কোম্পানির রেকর্ড ডেট থাকায় শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান

রোববার ও সোমবার এই কোম্পানির শেয়ার ব্লক বা অডলট পদ্ধতিতে স্পট মার্কেটে লেনদেন হবে।

পরদিন মঙ্গলবার কোম্পানির রেকর্ড ডেট থাকায় শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

আইসিবি ইসলামী ব্যাংক

রোববার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই কোম্পানির শেয়ার ব্লক বা অডলট পদ্ধতিতে স্পট মার্কেটে লেনদেন  হবে।

১৭ এপ্রিল কোম্পানির রেকর্ড ডেট থাকায় শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।