২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 03:19 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে উঠে।

হাতবদল হয়েছে ৪১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪১৯ পয়েন্টে উঠে।

লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৫৩ দশমিক ৫৮ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।