২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে ওয়াটা কেমিক্যালস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ১২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৫০.২০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৩৮ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৬৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে লিবরা ইনফিউশন (৬ দশমিক ৯৪ শতাংশ), ইস্টার্ন ইন্স্যুরেন্স (৫ দশমিক ৭৩ শতাংশ), এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৬৮ শতাংশ), ন্যাশনাল টি কোম্পানি (৫ দশমিক ৬৭ শতাংশ), সিএমসি কামাল টেক্সটাইল মিলস (৪ দশমিক ৪১ শতাংশ), কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) (৪ দশমিক ২৬ শতাংশ), উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস (৪ দশমিক ০৪ শতাংশ) এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (৩ দশমিক ৮৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।