২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়া কসমেটিকস উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ১৫ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৫৯টি শেয়ার রয়েছে।

এর মধ্যে প্রতিষ্ঠানটি এক কোটি ৫০ লাখ শেয়ার বাজার মূল্যে বিক্রি করেছে।

৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস।

কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড মুনাফা (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।