সূচক, লেনদেনে ঊর্ধ্বগতি চলছেই
আগের দিনের মতো সপ্তাহের চতুর্থ দিনেও সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৩৫ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ দশমিক ২০ শতাংশ বেশি।
দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৫৮ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ শতাংশ বেশি।
এ বাজারে লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
