২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট মার্কেটে যাচ্ছে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ার ব্লক বা অডলট পদ্ধতিতে স্পট মার্কেটে লেনদেন  হবে।

৩ এপ্রিল কোম্পানির রেকর্ড ডেট থাকায় ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক।

এই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।