২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ওরিয়ন ইনফিউশনের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার দিন শেষে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ওরিয়ন ইনফিউশনের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৫ টাকা ১০ পয়সা, যা মঙ্গলবার দিন শেষে ৭১ টাকা ৫০ পয়সা উঠেছে।

এদিন ৭ দশমিক ৭৩ শতাংশ দরবৃদ্ধি নিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিকেলের শেয়ার।

এরপর রয়েছে যথাক্রমে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ৫৫ শতাংশ), নর্দান জুট মেনুফেকচারিং (৭ দশমিক ২৪ শতাংশ), ন্যাশনাল টি (৫ দশমিক ৭০ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (৫ দশমিক ৬১ শতাংশ), রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (৫ দশমিক ৪১ শতাংশ), ইস্টল্যান্ড ইন্সুরেন্স (৫ দশমিক ০৯ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (৪ দশমিক ৪৯ শতাংশ) ও সানলাইফ ইন্সুরেন্স (৪ দশমিক ২৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।