২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামিটের ৩ কোম্পানির একীভূতকরণ নিয়ে ইজিএম

সামিট গ্রুপের জ্বালানি ও বিদ্যুৎ খাতের তিন কোম্পানির একীভূতকরণ নিয়ে বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে ২৭ এপ্রিল বিকাল ৫টায় ইজিএম অনুষ্ঠিত হবে। সভার রেকর্ড ডেট রাখা হয়েছে ৫ এপ্রিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের পরিচালনা পর্ষদ চলতি মাসের ১৬ তারিখে সামিট উত্তরাঞ্চল পাওয়ার ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ারকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয়।