৫০% নগদ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার
শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার।
চামড়া শিল্প খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদের সোমবারের বৈঠকে লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ মে অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৯ এপ্রিল।
