দুই ব্যাংকের বোর্ড সভার দিন নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভার দিন ঠিক হয়েছে।
৪ এপ্রিল বিকাল ৩টায় মার্কেন্টাইল ব্যাংকের এবং ১০ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম) সভা হবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সভা থেকে দুই ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
