ফিনিক্স ফাইন্যান্স, ব্যাংক এশিয়া স্পট মার্কেটে যাচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার।
ব্যাংক দুটি হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্যাংক এশিয়া।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ও বুধবার কোম্পানি দুটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।
পরদিন রেকর্ড ডেট থাকায় ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।
এদিকে রেকর্ড ডেট থাকায় মঙ্গলবার ওয়াটা কেমিকেলস লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ
