২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ব্যাংক হিসাবে

গত বছরের জন্য ঘোষিত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে লভ্যাংশ পাঠানো হয়েছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১৮ টাকা ৮০ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৭৪ টাকা ৫১ পয়সা।