২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমিনি সি ফুডের অস্বাভাবিক দরবৃদ্ধি

জেমিনি সি ফুডের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:23 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তুলে ধরা হয়েছে।

মাসখানেকের মধ্যে জেমিনি সি ফুডের শেয়ারের দর ৩৩ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।

গত ৩ মার্চ খাদ্য খাতের এই কোম্পানির শেয়ারের দর ছিল ৫২৮ টাকা ২০ পয়সা। রোববার পর্যন্ত ১৭৯ টাকা ৩০ পয়সা বেড়ে ৭০৭ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

এর মধ্যে ২১ মার্চ থেকে টানা পাঁচ কার্যদিবস জেমিনি সি ফুডের শেয়ারের দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দরবৃদ্ধির হারকে অস্বাভাবিক বিবেচনা করে এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না রোববার তা জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই।

জবাবে কোম্পানি বলেছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।