পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৬ পয়েন্টে নামে।
আগের দিনের চেয়ে লেনদেন ১৫ দশমিক ৬৫ শতাংশ কমে হাতবদল হয়েছে ২৭৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৪০১ পয়েন্টে নামে।
আগের দিনের চেয়ে লেনদেন প্রায় ১৪ দশমিক ৮৪ শতাংশ কমে ১৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৩টি ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
