জাহিন স্পিনিংয়ের বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের রোববারের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, অনিবার্য কারণে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় এই সভা স্থগিত করা হয়েছে।
সভার তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করার কথা ছিল।
